ঢাকাশুক্রবার, ২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, দুপুর ২:০৪
আজকের সর্বশেষ সবখবর

মালয়েশিয়ায় ভবন ধসে ৩ বাংলাদেশি শ্রমিকের মৃত্যু, নিখোঁজ ৪

সত্যের কন্ঠ
নভেম্বর ২৯, ২০২৩ ২:১৪ অপরাহ্ণ
পঠিত: 377 বার
Link Copied!

মালয়েশিয়ার পেনাংয়ে নির্মাণাধীন ভবন ধসে ৩ বাংলাদেশি শ্রমিকের মৃত্যু হয়েছে। দুর্ঘটনার পর ১২ জনকে উদ্ধার করা হলেও চারজন শ্রমিক এখনও নিখোঁজ রয়েছেন। মঙ্গলবার (২৮ নভেম্বর) রাতে এ ঘটনা ঘটে।

ধসে পড়া নির্মাণাধীন ভবনের সকল শ্রমিকই বাংলাদেশি ছিলেন বলে জানা গেছে। বুধবার (২৯ নভেম্বর) দেশটির কয়েকটি সংবাদমাধ্যমের জেরে জানা যায়, মঙ্গলবার স্থানীয় সময় রাত পৌনে ৯টার দিকে মালয়েশিয়ার পেনাংয়ের বায়ান লেপাসে নির্মাণাধীন একটি ভবন ধসে পড়ে।

দেশটির ফায়ার অ্যান্ড রেসকিউ ডিপার্টমেন্টের প্রাথমিক প্রতিবেদনে বলা হয়, ধ্বংসস্তূপের নিচে আটকা পড়া ১৮ জনের মধ্যে ১২ জনকে উদ্ধার করা হয়েছে। উদ্ধারকাজ এখনও চলছে বলেও জানানো হয়।

পেনাংয়ের ডেপুটি পুলিশ প্রধান দাতুক মোহাম্মাদ উসুফ জান মোহাম্মাদ জানান, নিহতদের মধ্যে দুজন ঘটনাস্থলেই মারা যান এবং অন্য একজন হাসপাতালে মারা যান।

এ ব্যাপারে পেনাং ফায়ার অ্যান্ড রেসকিউ ডিপার্টমেন্টের ডেপুটি ডিরেক্টর জুলফাহমি সুতাজি বলেছেন, ধসে পড়া ভবনের কাঠামোর ওজন বেশি হওয়ায় উদ্ধারকাজ বেশ কঠিন হয়ে পড়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।