ঢাকাশুক্রবার, ২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, সকাল ৮:৫৫
আজকের সর্বশেষ সবখবর

গাজা থেকে কাউকে মিশরে সরানো হয়নি : হামাস কর্মকর্তা

সত্যের কন্ঠ
নভেম্বর ৯, ২০২৩ ৮:০৩ অপরাহ্ণ
পঠিত: 76 বার
Link Copied!

ফিলিস্তিনের এক কর্মকর্তা বলেছেন, বুধবার গাজা উপত্যকা থেকে রাফাহ সীমান্ত হয়ে কোনো আহত ফিলিস্তিনি বা দ্বৈত নাগরিককে মিশরে সরিয়ে নেওয়া হয়নি।

হামাস কর্মকর্তা এএফপি’কে বলেছেন, আহতদের সরিয়ে নেয়ার তালিকা ইসরায়েল অনুমোদন দিতে অস্বীকৃতি জানালে রাফাহ সীমান্ত বন্ধ ছিল।

ইসরায়েলি কর্মকর্তাদের মতে, এক মাস আগে হামাস যোদ্ধারা ইসরায়েলে প্রবেশ করে প্রায় ১,৪০০ লোককে হত্যা করে এবং ২৩৯ জনকে জিম্মি করলে যুদ্ধ শুরু হয়। নিহতদের বেশিরভাগ বেসামরিক নাগরিক।

এদিকে হামাস নিয়ন্ত্রিত ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয়ের জানিয়েছে, হামাসকে ধ্বংস করার লক্ষ্যে ইসরায়েল প্রতিশোধমূলক গাজা উপত্যকায় অবিরাম বোমাবর্ষণ ও স্থল অভিযান চালিয়ে সাড়ে দশ হাজারেরও বেশি লোককে হত্যা করেছে। এদের বেশিরভাগই বেসামরিক নাগরিক।

মিশরের সঙ্গে যুক্ত রাফাহ টার্মিনাল বোমায় বিধ্বস্ত ফিলিস্তিন ভূ-খন্ডের ছিটমহল গাজা উপত্যাকা থেকে আটকে পড়া বিদেশি ও দ্বৈত নাগরিকদের সরিয়ে নেওয়ার জন্য ১ নভেম্বর থেকে পুনরায় খুলে দেওয়া হয়।

ফিলিস্তিন রেড ক্রিসেন্ট ও হামাস নিয়ন্ত্রিত ফিলিস্তিন স্বাস্থ্য মন্ত্রণালয়ের মতে, সীমান্তের দিকে রওনা হওয়া অ্যাম্বুলেন্সের বহরে ইসরায়েলের বর্বরোচিত হামলার পর টার্মিনালটি দু’দিনের জন্য বন্ধ ছিল।

ইসরায়েলি সেনাবাহিনী  বলেছে, তারা ‘হামাস সামরিক শাখা’ ব্যবহৃত একটি অ্যাম্বুলেন্সকে টার্গেট করে হামলা চালায়।

 

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।