ঢাকাশুক্রবার, ৭ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, সকাল ১১:০৩
আজকের সর্বশেষ সবখবর

‎কেরানীগঞ্জে ৫০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

সত্যের কন্ঠ
আগস্ট ৬, ২০২৬ ৭:১৮ অপরাহ্ণ
পঠিত: 8 বার
Link Copied!

‎মোসাদ্দেক বিল্লাহ আবির:

‎ঢাকা জেলার গোয়েন্দা শাখা (ডিবি-দক্ষিণ) বিশেষ অভিযান পরিচালনা করে দক্ষিণ কেরানীগঞ্জ থেকে ৫০ পিস ইয়াবা ট্যাবলেটসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে।

‎বুধবার (৫ আগস্ট) রাত সাড়ে ১০টার দিকে দক্ষিণ কেরানীগঞ্জ থানার তেঘরিয়া ইউনিয়নের বনগ্রাম বাজার এলাকার ওয়ালটন শোরুমের সামনে অভিযান চালিয়ে মোঃ শাহিন মিয়া (২৭) নামে ওই ব্যক্তিকে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে ৫০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

‎ঢাকা জেলা পুলিশ সুপার শামীমা পারভীনের নির্দেশনায় অতিরিক্ত পুলিশ সুপার (ডিবি) জাহিদুল ইসলাম খানের সার্বিক তত্ত্বাবধানে এবং জেলা গোয়েন্দা শাখা (দক্ষিণ)-এর অফিসার ইনচার্জ মোঃ রেজাউল করিমের নেতৃত্বে এসআই মোঃ আপেল মাহমুদ সঙ্গীয় ফোর্স নিয়ে এ অভিযান পরিচালনা করেন।

‎পুলিশ জানায়, গ্রেফতার ব্যক্তির বিরুদ্ধে দক্ষিণ কেরানীগঞ্জ থানায় ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে তাকে আদালতে সোপর্দ করা হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।