ঢাকাশুক্রবার, ৭ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, সকাল ১১:০৩
আজকের সর্বশেষ সবখবর

হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু, আক্রান্ত ১,১৩৭

সত্যের কন্ঠ
আগস্ট ২, ২০২৬ ৪:৫৯ অপরাহ্ণ
পঠিত: 16 বার
Link Copied!

দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ৪ শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে আক্রান্ত হয়েছে ১ হাজার ১৩৭ জন।

রোববার (২ আগস্ট) স্বাস্থ্য অধিদফতরের হাম বিষয়ক নিয়মিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

প্রতিবেদন অনুযায়ী, সর্বশেষ ২৪ ঘণ্টায় হামের উপসর্গে ৪ শিশুর মৃত্যু হলেও নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়ে কোনো শিশুর মৃত্যুর তথ্য পাওয়া যায়নি।

গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত দেশে হামের উপসর্গে ৭৪৮ শিশুর মৃত্যু হয়েছে। এছাড়া নিশ্চিত হামে মারা গেছে ৯৬ শিশু। ফলে হামের উপসর্গ ও নিশ্চিত হামে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৮৪৪ জনে।

এর আগে, গত ২৪ ঘণ্টার আগের দিনে হামের উপসর্গে ৩ শিশুর মৃত্যু এবং ৮৭২ জন নতুন আক্রান্ত হওয়ার তথ্য জানিয়েছিল স্বাস্থ্য অধিদফতর।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।