ঢাকাবুধবার, ২২শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, সন্ধ্যা ৭:০৪
আজকের সর্বশেষ সবখবর

নওগাঁয় র‌্যাবের অভিযানে ৫০ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

সত্যের কন্ঠ
জুলাই ১০, ২০২৬ ৩:০২ অপরাহ্ণ
পঠিত: 33 বার
Link Copied!

 

আলভী মাহমুদ আলিফ, প্রতিনিধি :

নওগাঁর বদলগাছী উপজেলায় অভিযান চালিয়ে ৫০ কেজি গাঁজাসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাব-৫, রাজশাহী। এ সময় তার সহযোগী মিঠু কৌশলে পালিয়ে যায়।

র‌্যাব-৫ সূত্রে জানা যায়, বৃহস্পতিবার (৯ জুলাই) বিকেল আনুমানিক ৫টা ৪৫ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে রাজশাহী সদর কোম্পানির একটি আভিযানিক দল নওগাঁ জেলার বদলগাছী থানাধীন শ্রীরামপুর বাজারের উত্তর-পশ্চিম পাশে পলাতক আসামি মিঠুর দোকানের সামনে বিশেষ অভিযান পরিচালনা করে। এ সময় ৫০ কেজি গাঁজাসহ মো. ফারুক হোসেন (৩৪)-কে গ্রেফতার করা হয়। তিনি বদলগাছী উপজেলার কয়া ভবানীপুর এলাকার বাসিন্দা।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত ফারুক হোসেন জানান, তিনি ও পলাতক আসামি মিঠু দীর্ঘদিন ধরে পরস্পরের যোগসাজশে বিভিন্ন উপায়ে গাঁজা সংগ্রহ করে বদলগাছীসহ আশপাশের এলাকায় বিক্রি করে আসছিলেন। উদ্ধার হওয়া গাঁজা সংরক্ষণ ও বিক্রির বিষয়টিও তিনি স্বীকার করেছেন।

র‌্যাব জানায়, গ্রেফতারকৃত ফারুক হোসেন এবং পলাতক আসামি মিঠুর বিরুদ্ধে নওগাঁর বদলগাছী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।