ঢাকাবৃহস্পতিবার, ২৩শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, সন্ধ্যা ৭:৫২
আজকের সর্বশেষ সবখবর

“লালবাগে রাফি হত্যা মামলার মূল অভিযুক্তসহ ৩ জন গ্রেফতার; ৯ রাউন্ড পিস্তলের গুলি উদ্ধার”

সত্যের কন্ঠ
মে ২১, ২০২৬ ৯:১১ অপরাহ্ণ
পঠিত: 43 বার
Link Copied!

আলভী মাহমুদ আলিফ প্রতিনিধি :

রাজধানীর লালবাগ থানাধীন শহীদনগর এলাকায় মো. রাফি (২৫) হত্যার ঘটনায় মূল অভিযুক্ত মো. ইমন ওরফে বাবুর্চি ইমন (২৪) সহ তিনজনকে গ্রেফতার করেছে লালবাগ থানা পুলিশ। একই সঙ্গে তার দেখানো মতে কেরানীগঞ্জের একটি বাসায় অভিযান পরিচালনা করে ৯ রাউন্ড পিস্তলের গুলি উদ্ধার করা হয়েছে।

লালবাগ থানা সূত্রে জানা যায়, ১৪ মে ২০২৬ খ্রি. রাত আনুমানিক ৮টা ৩০ মিনিটে শহীদনগর তিন নম্বর গলির মুখে অজ্ঞাতনামা কয়েকজন দুর্বৃত্ত মো. রাফিকে কাছ থেকে গুলি করে পালিয়ে যায়। স্থানীয়দের সহায়তায় আহত অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় বুধবার (২০ মে) সকাল ৯টা ৩০ মিনিটে তার মৃত্যু হয়।

ঘটনার পরপরই লালবাগ থানা পুলিশ অভিযান শুরু করে এবং সোমবার (১৮ মে) রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে কানা শাহাবুদ্দিন ও রেজাউল নামে দুইজনকে গ্রেফতার করে। তাদের দেওয়া তথ্য ও গোপন সংবাদের ভিত্তিতে বুধবার (২০ মে) কক্সবাজার সদর এলাকায় অভিযান পরিচালনা করে মূল অভিযুক্ত মো. ইমন ওরফে বাবুর্চি ইমনকে গ্রেফতার করা হয়। পরবর্তীতে ইমনের দেওয়া তথ্য অনুযায়ী কেরানীগঞ্জের একটি বাসায় অভিযান চালিয়ে হত্যাকাণ্ডে ব্যবহৃত ৯ রাউন্ড পিস্তলের গুলি উদ্ধার করা হয়।

পুলিশ জানায়, রাফি হত্যার ঘটনায় এ পর্যন্ত তিনজনকে গ্রেফতার করা হয়েছে। ঘটনার মূল রহস্য উদঘাটনে এবং জড়িত অন্যান্যদের শনাক্তে তদন্ত অব্যাহত রয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।