ঢাকাবৃহস্পতিবার, ২৩শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, রাত ১০:৫৩
আজকের সর্বশেষ সবখবর

“যাত্রাবাড়ীতে পরিত্যক্ত অবস্থায় ওয়ান শ্যুটারগান উদ্ধার করেছে র‌্যাব-১০”

সত্যের কন্ঠ
মে ১৭, ২০২৬ ৪:০০ অপরাহ্ণ
পঠিত: 34 বার
Link Copied!

আলভী মাহমুদ আলিফ প্রতিনিধি :

রাজধানীর যাত্রাবাড়ী থানা এলাকায় পরিত্যক্ত অবস্থায় একটি দেশীয় তৈরি ওয়ান শ্যুটারগান উদ্ধার করেছে র‌্যাব-১০।

র‌্যাব জানায়, রাষ্ট্রীয় নিরাপত্তা, জননিরাপত্তা ও নাশকতা প্রতিরোধে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) পেশাদার ও নির্ভরযোগ্য বাহিনী হিসেবে কাজ করে যাচ্ছে। অবৈধ অস্ত্র, বিস্ফোরক ও মাদক উদ্ধারে নিয়মিতভাবে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান পরিচালনা করছে বাহিনীটি।

এরই ধারাবাহিকতায় র‌্যাব-১০, সিপিসি-১, যাত্রাবাড়ী ক্যাম্পের একটি চৌকস আভিযানিক দল গত ১৬ মে ২০২৬ তারিখ রাত আনুমানিক ৮টা ১৫ মিনিটে ডিউটিরত অবস্থায় ডিএমপি ঢাকার যাত্রাবাড়ী থানাধীন পারগেন্ডারিয়া এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় পরিত্যক্ত অবস্থায় ০১টি দেশীয় তৈরি পিস্তল সদৃশ ওয়ান শ্যুটারগান উদ্ধার করা হয়।

র‌্যাব আরও জানায়, উদ্ধারকৃত অস্ত্রটি পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর প্রক্রিয়াধীন রয়েছে।

র‌্যাব-১০ জানিয়েছে, দেশের বিরুদ্ধে যেকোনো ধরনের ষড়যন্ত্র ও অপরাধমূলক কর্মকাণ্ড প্রতিরোধে তারা সর্বদা প্রস্তুত রয়েছে এবং ভবিষ্যতেও জননিরাপত্তা নিশ্চিত করতে পেশাদারিত্বের সঙ্গে অভিযান অব্যাহত থাকবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।