জাপানের কাউন্টার টেররিজম ইউনিটের ডিরেক্টর জেনারেল মহোসাকি কাওরু বাংলাদেশ সফরকালে কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিট (সিটিটিসি)-এর প্রধান এবং ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)-এর অতিরিক্ত কমিশনার মাসুদ করিমের সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন।
বৃহস্পতিবার (৯ এপ্রিল) ঢাকায় অনুষ্ঠিত এই বৈঠকে সন্ত্রাস ও জঙ্গিবাদ দমনে পারস্পরিক সহযোগিতা বৃদ্ধি, তথ্য আদান-প্রদান, সক্ষমতা উন্নয়ন এবং যৌথ কার্যক্রম সম্প্রসারণের বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়।
এছাড়াও আঞ্চলিক নিরাপত্তা পরিস্থিতি, উদীয়মান হুমকি এবং সেগুলো মোকাবেলায় সমন্বিত উদ্যোগ গ্রহণের ওপর গুরুত্বারোপ করা হয়।
বাংলাদেশ ও জাপানের বিদ্যমান বন্ধুত্বপূর্ণ সম্পর্কের প্রেক্ষাপটে এই বৈঠক দ্বিপাক্ষিক সহযোগিতা আরও জোরদার করবে বলে আশা প্রকাশ করা হয়েছে। উভয় পক্ষ ভবিষ্যতে সন্ত্রাসবিরোধী কার্যক্রমে ঘনিষ্ঠভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেছে।
