ঢাকাশুক্রবার, ২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, বিকাল ৩:২৬
আজকের সর্বশেষ সবখবর

ট্রাফিক আইন ভাঙায় ঢাকায় ১৬৯১ মামলা, ডাম্পিং ৩৯৭ যান

সত্যের কন্ঠ
এপ্রিল ৭, ২০২৬ ৫:৩৬ অপরাহ্ণ
পঠিত: 57 বার
Link Copied!

রাজধানী ঢাকা-র বিভিন্ন এলাকায় ট্রাফিক আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে অভিযান চালিয়ে ১৬৯১টি মামলা করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) ট্রাফিক বিভাগ।

ডিএমপি সূত্রে জানা যায়, সোমবার (৬ এপ্রিল) দিনব্যাপী পরিচালিত এ অভিযানে ট্রাফিক-রমনা ও লালবাগ বিভাগে ১০৮টি করে মামলা, মতিঝিল বিভাগে সর্বোচ্চ ৪৩৯টি, ওয়ারী বিভাগে ২৪৫টি মামলা করা হয়। এছাড়া তেজগাঁও বিভাগে ১৭৪টি, মিরপুরে ২৩১টি, উত্তরা বিভাগে ২১৮টি এবং গুলশান বিভাগে ১৬৮টি মামলা দায়ের করা হয়েছে।

অভিযানকালে বাস, ট্রাক, কাভার্ডভ্যান, সিএনজি ও মোটরসাইকেলসহ বিভিন্ন ধরনের যানবাহনের বিরুদ্ধে এসব ব্যবস্থা নেওয়া হয়। একই সঙ্গে ৩৯৭টি যানবাহন ডাম্পিং এবং ১২৬টি যান রেকার করা হয়েছে।

ট্রাফিক শৃঙ্খলা বজায় রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে ডিএমপি।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।