আলভী মাহমুদ আলিফ প্রতিনিধি :
রাজধানীর গুলশান ও মোহাম্মদপুর থানা এলাকায় পৃথক অভিযান পরিচালনা করে ৪৫০ গ্রাম কোকেনসহ ৭ জন মাদক কারবারিকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি), লালবাগ বিভাগ।
গ্রেফতারকৃতরা হলো- ১। মোঃ মিলন মোল্লা (৪০), ২। মোঃ মেহেদী হাসান ওরফে সম্রাট (২৬), ৩। মোঃ তরিকুল ইসলাম (৩২), ৪। মোঃ ফাহিম আশরাফ (৩৫), ৫। মোঃ রাকিব হোসেন (৪৫), ৬। মোঃ শহিদুল ইসলাম (৫৫) ও ৭। মোঃ আওয়াল তালুকদার (৪৮)।
ডিবি সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে ৫ এপ্রিল ২০২৬ তারিখ বিকাল আনুমানিক ৫:১০ ঘটিকায় গুলশান থানাধীন গুলশান-২ এলাকায় ডিএনসিসি মার্কেটের সামনে অভিযান পরিচালনা করে ১০০ গ্রাম কোকেনসহ মিলন, মেহেদী, তরিকুল ও ফাহিমকে গ্রেফতার করা হয়।
পরবর্তীতে গ্রেফতারকৃতদের দেওয়া তথ্যের ভিত্তিতে একই দিন রাত আনুমানিক ১২:০০ ঘটিকায় মোহাম্মদপুর থানাধীন সলিমুল্লাহ রোড এলাকায় অভিযান পরিচালনা করে আরও ৩৫০ গ্রাম কোকেনসহ রাকিব, শহিদুল ও আওয়ালকে গ্রেফতার করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, গ্রেফতারকৃতরা পেশাদার মাদক কারবারি। তারা দেশের বিভিন্ন এলাকা থেকে কোকেন সংগ্রহ করে রাজধানীর বিভিন্ন স্থানে বিক্রি করে আসছিল।
গ্রেফতারকৃতদের বিরুদ্ধে গুলশান থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে এবং তাদের বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।
