ঢাকাশুক্রবার, ২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, বিকাল ৩:১৮
আজকের সর্বশেষ সবখবর

“কুমিল্লায় অপহৃত শিশু শুভ’র সন্ধানে পিবিআই, ৩ বছরেও মেলেনি খোঁজ”

সত্যের কন্ঠ
এপ্রিল ৬, ২০২৬ ৯:২০ অপরাহ্ণ
পঠিত: 64 বার
Link Copied!

আলভী মাহমুদ আলিফ প্রতিনিধি :

কুমিল্লার বরুড়া থানাধীন এলাকায় সম্পত্তি সংক্রান্ত বিরোধের জেরে অপহৃত শিশু মোঃ মাহমুদ হাসান শুভ (প্রায় ১০) এখনো নিখোঁজ রয়েছে। অপহরণের প্রায় তিন বছর অতিবাহিত হলেও তার কোনো সন্ধান পাওয়া যায়নি।

এজাহার সূত্রে জানা যায়, ৩১ মার্চ ২০২৩ তারিখ সকাল আনুমানিক ৭:০০ ঘটিকা থেকে দুপুর ১২:০০ ঘটিকার মধ্যে যেকোনো সময় সম্পত্তি বিরোধের জেরে নিজ বাড়ি থেকে শিশুটিকে অপহরণ করা হয়। ভিকটিম শুভ কুমিল্লা জেলার বরুড়া থানাধীন লক্ষীপুর গ্রামের বাসিন্দা। তার পিতা আবুল কাসেম এবং মাতা ফারহানা আক্তার মুন্নি।

ঘটনার পরদিন ভিকটিমের মা বরুড়া থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি নং-৩৮, তারিখ-০১/০৪/২০২৩ খ্রি.) করেন। পরবর্তীতে ৫ জনকে আসামি করে আদালতে সিপি মামলা নং-৪৭৪/২৩ দায়ের করা হয় নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০০ (সংশোধনী-২০০৩) এর ৭/৮/৩০ ধারায়। পরবর্তীতে বিজ্ঞ আদালতের নির্দেশে বরুড়া থানায় মামলা নং-০৮, তারিখ-০১/১০/২০২৩ খ্রি. রুজু করা হয়।

বর্তমানে মামলাটি তদন্ত করছেন পিবিআই কুমিল্লার এসআই (নিঃ) মোঃ মনির হোসেন। তদন্তকারী সংস্থা পিবিআই জানায়, ভিকটিমকে উদ্ধারে তাদের অনুসন্ধান কার্যক্রম অব্যাহত রয়েছে এবং এ বিষয়ে সর্বস্তরের মানুষের সহযোগিতা কামনা করা হয়েছে।

অপহৃত শিশু মোঃ মাহমুদ হাসান শুভ সম্পর্কে কোনো তথ্য থাকলে তদন্তকারী কর্মকর্তা এসআই (নিঃ) মোঃ মনির হোসেন (মোবাইল: ০১৮৪০-১৪৫৫২৪) এর সাথে যোগাযোগ করার জন্য অনুরোধ জানানো হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।