ঢাকাবুধবার, ২২শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, সন্ধ্যা ৬:০০
আজকের সর্বশেষ সবখবর

ভাঙ্গায় বাসচাপায় একই পরিবারের ৩ জনসহ নিহত ৪

সত্যের কন্ঠ
ডিসেম্বর ৫, ২০২৫ ৩:২০ অপরাহ্ণ
পঠিত: 48 বার
Link Copied!

ফরিদপুরের ভাঙ্গায় বাসচাপায় একই পরিবারের তিনজনসহ মোট চারজন যাত্রী নিহত হয়েছেন। আজ শুক্রবার (৫ ডিসেম্বর) দুপুর ১২টার দিকে ফরিদপুর-ভাঙ্গা-বরিশাল মহাসড়কের পূর্ব সদরদী এলাকায় এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

নিহত চারজনের মধ্যে তিনজনের পরিচয় নিশ্চিত হওয়া গেছে। তাঁরা একই পরিবারের সদস্য এবং ভাঙ্গা উপজেলার পূর্ব সদরদী গ্রামের বাসিন্দা। রিমু আক্তার (২২), রিমুর ছেলে রায়ান (৩), শিশু রায়ানের নানী নূরজাহান বেগম (৫০)। নিহত অপর ব্যক্তির পরিচয় তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি। আহত তিনজনকে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হচ্ছে।

পুলিশ সূত্রে জানা যায়, ভাঙ্গা থেকে টেকেরহাটের উদ্দেশে একটি অটোরিকশা চুমুরদী ইউনিয়নের দিকে যাচ্ছিল। পথিমধ্যে পূর্ব সদরদী এলাকায় পৌঁছালে অপর দিক থেকে আসা দ্রুতগতির একটি বাস অটোরিকশাটিকে চাপা দেয়। বাসের চাপায় ঘটনাস্থলেই তিনজন যাত্রী নিহত হন।

বাকি আহতদের উদ্ধার করে দ্রুত হাসপাতালে নিয়ে গেলে সেখানে আরও একজনের মৃত্যু হয়।

ভাঙ্গা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ রকিবুজ্জামান বলেন, ‘মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে এবং আহতদের ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়। প্রাথমিকভাবে নিহতদের মধ্যে তিনজনের পরিচয় পাওয়া গেছে।’

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।