শামীম আহমেদ -পাবনা জেলা প্রতিনিধি:
অনন্য সমাজ কল্যাণ সংস্থার প্রতিষ্ঠাতা ও পাবনা পৌর সভার বারবার নির্বাচিত কাউন্সিলর সৈয়দা নিলুফা কাদেরীর কুলখানি ও দোয়া মাহফিল আজ বাদ জুম্মা মরহুমার নিজ বাসভবনে অনুষ্ঠিত হয়েছে। এ ছাড়াও শহরের বিভিন্ন মসজিদে মরহুমার জন্য দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
দোয়া মাহফিলে ও কুলখানিতে রাজনীতিবিদ, ব্যবসায়ী, সমাজসেবী, সাংবাদিক ও শহরের গণ্যমান্য ব্যক্তিসহ দুসহস্রাধিক লোক অংশ গ্রহণ করেন। দোয়া মাহফিল শেষে গরীব মিসকিনদের মধ্যে খাবার বিতরণ করা হয়।
প্রসঙ্গত, মরহুমা সৈয়দা নিলুফা কাদেরী গত সোমবার সকাল সাড়ে ৭টায় ঢাকা ইবনে সিনা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
