ঢাকাবৃহস্পতিবার, ২৩শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, রাত ৮:১০
আজকের সর্বশেষ সবখবর

নিষিদ্ধ সংগঠনের কোনও কার্যক্রম ঢাকা রেঞ্জে চলবে না: ডিআইজি

সত্যের কন্ঠ
মে ১১, ২০২৫ ১:৩৬ অপরাহ্ণ
পঠিত: 84 বার
Link Copied!

নিষিদ্ধ সংগঠনের কোনও কার্যক্রম ঢাকা রেঞ্জে চলবে না। কেউ নিষিদ্ধ সংগঠনের কার্যক্রম পরিচালনার চেষ্টা করলে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়ার নির্দেশ দিয়েছেন ঢাকা রেঞ্জের ডিআইজি রেজাউল করিম মল্লিক।

রোববার (১১ মে) সকালে, সেগুনবাগিচায় ঢাকা রেঞ্জের কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ নির্দেশ দেন তিনি।

তিনি বলেন, কোনো পুলিশের বিরুদ্ধে অপরাধের প্রমাণ পাওয়া গেলে সাথে সাথে ব্যবস্থা নেয়া হচ্ছে। অপরাধী বা অধীনস্থ পুলিশের কোনো অপরাধ হলে, তা সরাসরি শুনে ব্যবস্থা নেয়া হবে।

তিনি আরও জানান, টক টু ডিআইজি নামে একটা মোবাইল অ্যাপ চালু করা হবে।এই অ্যাপসের মাধ্যমে যেকোন তথ্য দেয়া ও ডিআইজির সাথে সরাসরি যোগাযোগ করা যাবে। এক্ষেত্রে তথ্যদাতার নাম গোপন থাকবে বলেও জানান তিনি।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।