ঢাকাশুক্রবার, ২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, বিকাল ৩:২১
আজকের সর্বশেষ সবখবর

৭ দিনের মধ্যে অবৈধ বাস কাউন্টার সরাতে ডিএমপির নির্দেশ

সত্যের কন্ঠ
এপ্রিল ৫, ২০২৬ ১০:০৫ অপরাহ্ণ
পঠিত: 109 বার
Link Copied!

রাজধানীতে যানজট কমানো ও ট্রাফিক ব্যবস্থাপনা আধুনিকায়নের অংশ হিসেবে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) মহানগরের অবৈধ আন্তঃজেলা বাস কাউন্টার অপসারণের নির্দেশ দিয়েছে।

রোববার (৫ এপ্রিল) ডিএমপি কমিশনার (ভারপ্রাপ্ত) মো. সরওয়ার স্বাক্ষরিত একটি গণবিজ্ঞপ্তিতে এ নির্দেশ দেওয়া হয়।

এতে বলা হয়, ঢাকা শহরের বিভিন্ন এলাকায় অনুমোদনবিহীন বা রুট পারমিটবিহীন নাইট কোচ কাউন্টার, পার্কিং এবং যাত্রী ওঠানামার কারণে যান চলাচলে বিঘ্ন সৃষ্টি হচ্ছে। বিশেষ করে রাতের সময়ে তীব্র যানজট দেখা দিচ্ছে।

 

বিজ্ঞপ্তিতে ৭ কার্যদিবসের মধ্যে গাবতলী, মহাখালী ও সায়েদাবাদ বাস টার্মিনাল ছাড়া মহানগরের অন্য কোনো স্থানে আন্তঃজেলা বাসের কাউন্টার পরিচালনা না করার নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি অবৈধ নাইট কোচ কাউন্টার স্ব-উদ্যোগে সরানোর জন্য সংশ্লিষ্টদের অনুরোধ করা হয়েছে।

 

ডিএমপি জানায়, সময়মতো নির্দেশনা পালন না করলে সড়ক পরিবহন আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় মোবাইল কোর্টের মাধ্যমে আইন অমান্যকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। এর মধ্যে অর্থদণ্ড, কারাদণ্ড, রুট পারমিট বাতিল এবং মালামাল বাজেয়াপ্তের মতো পদক্ষেপ অন্তর্ভুক্ত থাকতে পারে।

ডিএমপি কমিশনার (ভারপ্রাপ্ত) মো. সরওয়ার বলেন, জনস্বার্থে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। মহানগরের যানজট কমাতে সংশ্লিষ্ট সবার সহযোগিতা কামনা করছি।

 

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।