ঢাকাবুধবার, ২২শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, রাত ৯:১৮
আজকের সর্বশেষ সবখবর

৭০ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেফতার

সত্যের কন্ঠ
জুলাই ৫, ২০২৬ ৩:০৬ অপরাহ্ণ
পঠিত: 31 বার
Link Copied!

 

আলভী মাহমুদ আলিফ, প্রতিনিধি :

রাজধানীর শাহবাগ এলাকায় অভিযান চালিয়ে ৭০ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) উত্তরা বিভাগ।

গ্রেফতারকৃতরা হলেন— মো. পাপ্পু মিয়া (২৫) ও মো. শাহীন (২২)।

ডিবি উত্তরা বিভাগ সূত্রে জানা যায়, রোববার (৫ জুলাই) রাত আনুমানিক ৩টায় শাহবাগ থানাধীন শাহবাগ মোড়ে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় সংলগ্ন মেট্রোরেল স্টেশনের নিচে পূবালী ব্যাংকের সামনে অভিযান পরিচালনা করা হয়। এ সময় একটি নীল রঙের পিকআপ গাড়ি তল্লাশি করে ৭০ কেজি গাঁজা উদ্ধার করা হয়। পাশাপাশি মাদক পরিবহনে ব্যবহৃত পিকআপ গাড়িটিও জব্দ করা হয়।

ডিবি জানায়, এ ঘটনায় গ্রেফতারকৃতদের বিরুদ্ধে শাহবাগ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। পরে তাদের বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।