ঢাকাশুক্রবার, ২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, বিকাল ৩:২০
আজকের সর্বশেষ সবখবর

৪৮ ঘণ্টার মধ্যে চুক্তি না করলে ইরানে ‘নরক’ নেমে আসবে

সত্যের কন্ঠ
এপ্রিল ৪, ২০২৬ ৯:৪৭ অপরাহ্ণ
পঠিত: 59 বার
Link Copied!

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি খুলে দেওয়ার বিষয়ে চুক্তি করার জন্য ইরানের হাতে আর মাত্র ৪৮ ঘণ্টা সময় আছে, অন্যথায় দেশটিকে ‘নরকের’ মুখোমুখি হতে হবে। খবর বার্তা সংস্থা এএফপির।

নিজের ‘ট্রুথ সোশ্যাল’ প্ল্যাটফর্মে আজ শনিবার (৪ এপ্রিল) ডোনাল্ড ট্রাম্প লিখেছেন, ‘মনে আছে, আমি ইরানকে একটি চুক্তি করতে অথবা হরমুজ প্রণালী খুলে দেওয়ার জন্য দশ দিন সময় দিয়েছিলাম।’

প্রেসিডেন্ট ট্রাম্প আরও বলেন, ‘সময় ফুরিয়ে আসছে—তাদের ওপর ‘নরক’ নেমে আসার মাত্র ৪৮ ঘণ্টা বাকি। ঈশ্বর মহান!’

এর আগে গত ২১ মার্চ প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হুমকি দিয়েছিলেন, যদি ইরান ৪৮ ঘণ্টার মধ্যে কোনো প্রকার হুমকি ছাড়াই হরমুজ প্রণালি পূর্ণাঙ্গভাবে খুলে না দেয়, তবে তিনি দেশটির সবচেয়ে বড় বিদ্যুৎ কেন্দ্র থেকে শুরু করে সমস্ত বিদ্যুৎ উৎপাদন অবকাঠামো ‘চিহ্নিত ও ধ্বংস’ করবেন।

তবে দুই দিন পর ট্রাম্প জানিয়েছিলেন, ইরানি কর্তৃপক্ষের সঙ্গে ‘খুব ভালো এবং ফলপ্রসূ আলোচনা’ চলছে এবং এর ফলে বিদ্যুৎ কেন্দ্রে হামলার পরিকল্পনা তিনি পাঁচ দিনের জন্য স্থগিত করেছেন।

পরবর্তীতে তিনি এই সময়সীমা আবারও পিছিয়ে দেন, যা আগামী সোমবার রাত ৮টায় (গ্রিনিচ মান সময় মঙ্গলবার ০০:০০) শেষ হওয়ার কথা রয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।