ঢাকাশুক্রবার, ২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, বিকাল ৩:১৯
আজকের সর্বশেষ সবখবর

হামের সংক্রমণ অব্যাহত: ২৪ ঘণ্টায় ৪ শিশুসহ ৬ জনের মৃত্যু

সত্যের কন্ঠ
এপ্রিল ৪, ২০২৬ ৯:৪৩ অপরাহ্ণ
পঠিত: 21 বার
Link Copied!

দেশে বায়ুবাহিত রোগ হামের সংক্রমণ অব্যাহত থাকায় গত ২৪ ঘণ্টায় (শুক্রবার সকাল ৮টা থেকে শনিবার সকাল ৮টা পর্যন্ত) হাম বা হামের উপসর্গ নিয়ে চার শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নিশ্চিতভাবে শনাক্ত হওয়া হাম রোগে আরও দুজন মারা গেছে। এর ফলে দেশে হাম ও হামের উপসর্গ নিয়ে মোট মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়ালো ১১৪ জনে।

শনিবার (৪ এপ্রিল) স্বাস্থ্য অধিদপ্তরের কন্ট্রোল রুম থেকে এ তথ্য জানানো হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যমতে, গত ২৪ ঘণ্টায় সন্দেহজনক হাম রোগী শনাক্ত হয়েছে ৭৮৭ জন। এছাড়া ৬০ জনের শরীরে হাম নিশ্চিত হয়েছে। ১৫ মার্চ থেকে ৪ এপ্রিল পর্যন্ত মোট ৬৪৭৬ জন সন্দেহজনক হাম রোগী ও ৮২৬ জন নিশ্চিত হাম রোগী শনাক্ত হয়েছে।

এই সময়ে হাসপাতালে ভর্তি হয়েছে ৪,৬২৮ জন সন্দেহজনক হাম রোগী, এবং মোট ২,৬৫৪ জন ছাড়পত্র পেয়েছে। এছাড়া ১৫ মার্চ থেকে ৪ এপ্রিল পর্যন্ত মোট ১৬ জন নিশ্চিত হাম রোগী ও ৯৮ জন সন্দেহজনক হাম রোগীর মৃত্যু হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।