ঢাকাশুক্রবার, ২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, রাত ১:৫০
আজকের সর্বশেষ সবখবর

হামাস ও রাশিয়ার হুমকির বিরুদ্ধে যুক্তরাষ্ট্রকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান বাইডেনের

সত্যের কন্ঠ
অক্টোবর ২০, ২০২৩ ৫:২৪ অপরাহ্ণ
পঠিত: 81 বার
Link Copied!

যুক্তবাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন ওভাল অফিস থেকে জাতির উদ্দেশে দেয়া এক আবেগঘন ভাষণে বলেছেন, হামাস ও রাশিয়া উভয়ই গণতন্ত্রকে ‘ধ্বংস’ করতে চায়।

বাইডেন গতকাল বৃহস্পতিবার প্রাইম-টাইম বক্তৃতায় বলেন, হামাস ও রুশ প্রেসিডেন্ট ভøাদিমির পুতিন বিভিন্ন দেশের জন্য হুমকি হিসেবে দেখা দিয়েছে। তারা উভয়েই প্রতিবেশী দেশের গণতন্ত্রকে সম্পূর্ণরূপে ধ্বংস করতে চায়।

তিনি বলেন, বিশ্ব নেতা হিসেবে মার্কিন যুক্তরাষ্ট্রের ভবিষ্যতের জন্য বিনিয়োগ হিসেবে যুক্তি দিয়ে শুক্রবার কংগ্রেসকে ইউক্রেন ও ইসরায়েলকে সাহায্যের জন্য মোটা অঙ্কের তহবিল অনুমোদনের জন্য কংগ্রেসকে অনুরোধ জানাবেন। খবর এএফপি’র।

৮০ বছর বয়সী ডেমোক্র্যাট ঐতিহাসিক রেজোলিউট ডেস্কের আড়াল থেকে তার প্রেসিডেন্ট পদ প্রদানের দ্বিতীয় বক্তৃতায় বলেন, এটি একটি ‘স্মার্ট বিনিয়োগ’ যা প্রজন্মের মাকিন নাগরিকদের নিরাপত্তার জন্য লভ্যাংশ হিসেবে গণ্য হবে।

বাইডেন বলেন, আমেরিকান নেতৃত্ব হল বিশ্বকে একত্রিত করা। আমেরিকান জোট ও আমেরিকাকে নিরাপদ রাখে। তিনি বলেন, আমেরিকান মূল্যবোধ আমাদের এমন একটি অংশীদার করে যার সাথে অন্যান্য দেশ কাজ করতে চায়। আমেরিকা বিশ্বের জন্য এখনও একটি আলোকবর্তিকা।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।