ঢাকাশুক্রবার, ২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, বিকাল ৩:২১
আজকের সর্বশেষ সবখবর

হাজারীবাগে বিশেষ অভিযানে ২৯ জন গ্রেফতার, ইয়াবা-গাঁজা উদ্ধার

সত্যের কন্ঠ
এপ্রিল ৪, ২০২৬ ৭:১৮ অপরাহ্ণ
পঠিত: 46 বার
Link Copied!

স্টাফ রিপোর্টার:
রাজধানীর হাজারীবাগ থানা এলাকায় দিনব্যাপী বিশেষ অভিযান পরিচালনা করে বিভিন্ন অপরাধে জড়িত ২৯ জনকে গ্রেফতার করেছে পুলিশ।

শনিবার (৪ এপ্রিল ২০২৬) হাজারীবাগ থানা পুলিশ অত্র এলাকার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে পরোয়ানাভুক্ত আসামি, ছিনতাইকারী ও মাদক ব্যবসার সঙ্গে জড়িত এসব ব্যক্তিকে গ্রেফতার করে।

পুলিশ সূত্রে জানা যায়, গ্রেফতারকৃতদের মধ্যে উল্লেখযোগ্যরা হলেন—মোঃ হানিফ (৩১), মোঃ হান্নান (৫২), মোঃ হাফিজ হাওলাদার (৩০), মাইকেল (৫০), মোঃ ফারহান (৩০), মোঃ শাওন (২৮), মোঃ মানিক (৩২), মাহমুদা (৩৫), মোঃ হাসান (৩৫), মোঃ সুমন (৪৮)সহ আরও অনেকে। এছাড়াও একজন কিশোর অপরাধীকেও হেফাজতে নেওয়া হয়েছে।

অভিযানকালে তাদের হেফাজত থেকে ১২ পিস ইয়াবা, ২৪ পুরিয়া গাঁজা এবং একটি ধারালো চাকু উদ্ধার করা হয়।

গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ শেষে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

পুলিশ জানিয়েছে, এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।