ঢাকাবুধবার, ২২শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, রাত ৮:১৪
আজকের সর্বশেষ সবখবর

সাতক্ষীরায় ৫৪২ বোতল ফেন্সিডিলসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার

সত্যের কন্ঠ
জুলাই ৬, ২০২৬ ৬:৫৪ অপরাহ্ণ
পঠিত: 28 বার
Link Copied!

 

আলভী মাহমুদ আলিফ, প্রতিনিধি :

সাতক্ষীরা সদর উপজেলায় অভিযান চালিয়ে ৫৪২ বোতল ফেন্সিডিলসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‍্যাব-৬, সিপিসি-১, সাতক্ষীরা।

র‍্যাব সূত্রে জানা যায়, সোমবার (৬ জুলাই) সকাল ৬টা ১০ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে সাতক্ষীরা সদর থানাধীন হাড়দ্দাহ এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করা হয়। এ সময় দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয় এবং তাদের কাছ থেকে ৪৫৪ বোতল উইনকেরিক্স ও ৮৮ বোতল এস্কাফসহ মোট ৫৪২ বোতল ফেন্সিডিল জব্দ করা হয়। উদ্ধারকৃত মাদকদ্রব্য উপস্থিত সাক্ষীদের সামনে আইনানুগ প্রক্রিয়ায় জব্দ করা হয়েছে।

পরে গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা দায়ের করে উদ্ধারকৃত মাদকসহ তাদের সাতক্ষীরা সদর থানায় হস্তান্তর করা হয়েছে।

র‍্যাব-৬-এর সিপিসি-১, সাতক্ষীরার কোম্পানি কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার জায়েন উদ্দীন মুহাম্মদ যিয়াদ বলেন, অবৈধ অস্ত্র, মাদকদ্রব্য ও চিহ্নিত সন্ত্রাসীদের বিরুদ্ধে র‍্যাবের চলমান অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।