ঢাকাবুধবার, ২২শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, রাত ৯:১৭
আজকের সর্বশেষ সবখবর

সাতকানিয়ার চাঞ্চল্যকর হত্যা মামলার প্রধান আসামি আকবর হোসেন বাঁচা গ্রেফতার

সত্যের কন্ঠ
জুলাই ৫, ২০২৬ ২:৪৮ অপরাহ্ণ
পঠিত: 23 বার
Link Copied!

 

আলভী মাহমুদ আলিফ, প্রতিনিধি :

চট্টগ্রামের সাতকানিয়া থানার চাঞ্চল্যকর হত্যা মামলার প্রধান পলাতক আসামি আকবর হোসেন ওরফে বাঁচা (৩৫)-কে গ্রেফতার করেছে র‍্যাব-১৫।

র‍্যাব সূত্রে জানা যায়, শনিবার (৪ জুলাই) বিকেল আনুমানিক ৬:৪০টায় গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাব-১৫-এর বান্দরবান ক্যাম্পের একটি আভিযানিক দল চট্টগ্রামের সাতকানিয়া থানাধীন কেরানিহাট বাজার সংলগ্ন ‘সি ওয়ার্ল্ড হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট’-এর সামনে বিশেষ অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করে।

প্রাথমিক অনুসন্ধানে জানা যায়, আকবর হোসেন ওরফে বাঁচা সাতকানিয়া থানায় দায়ের হওয়া একটি নৃশংস হত্যা মামলার ১ নম্বর এজাহারভুক্ত প্রধান আসামি। গত ১ জুলাই মামলাটি রুজু হওয়ার পর থেকে তিনি আইনশৃঙ্খলা বাহিনীর চোখ ফাঁকি দিয়ে বিভিন্ন স্থানে আত্মগোপনে ছিলেন।

র‍্যাব আরও জানায়, গোপন তথ্য ও গোয়েন্দা নজরদারির ভিত্তিতে তার অবস্থান শনাক্ত করে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত আসামিকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট সাতকানিয়া থানায় হস্তান্তর করা হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।