ঢাকাবৃহস্পতিবার, ২৩শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, রাত ৯:৫০
আজকের সর্বশেষ সবখবর

“সত্যের কণ্ঠ যুব কল্যাণ সংগঠন”-এর উদ্যোগে এতিম শিক্ষার্থীদের মাঝে খাবার বিতরণ

সত্যের কন্ঠ
মে ১৩, ২০২৬ ১১:৪৭ অপরাহ্ণ
পঠিত: 127 বার
Link Copied!

নিজস্ব প্রতিবেদক :

মানবিকতা ও সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে “সত্যের কণ্ঠ যুব কল্যাণ সংগঠন” এর উদ্যোগে রাজধানীর রায়েরবাগ কদমতলীতে অবস্থিত “ফজলুল করিম জান্নাতুল কোরআন মাদরাসা, এতিমখানা ও লিল্লাহ বোর্ডিং”-এর অসহায় ও এতিম শিক্ষার্থীদের মাঝে খাবার বিতরণ করা হয়েছে।

সংগঠনটির নিয়মিত মানবিক কার্যক্রমের ধারাবাহিকতায় আয়োজিত এ অনুষ্ঠানে এতিম শিশুদের জন্য বিশেষ খাবারের ব্যবস্থা করা হয়। পরিবেশিত খাবারের তালিকায় ছিল ভাত, লাউ চিংড়ি, গরুর মাংস, টমেটো ডালসহ বিভিন্ন পুষ্টিকর ও সুস্বাদু খাবার।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংগঠনের প্রধান উপদেষ্টা মোঃ মাসুম পারভেজ, মোঃ আলম হাসান, মোঃ জালালসহ সংগঠনের সাধারণ সম্পাদক মোসাদ্দেক বিল্লাহ আবির, অর্থ সম্পাদক মোঃ ইকরাম হোসেন এবং অন্যান্য সদস্যবৃন্দ।

আয়োজকরা জানান, সমাজের সুবিধাবঞ্চিত ও এতিম শিশুদের পাশে দাঁড়ানো, তাদের মুখে হাসি ফোটানো এবং মানবিক মূল্যবোধ জাগ্রত করাই এ উদ্যোগের মূল লক্ষ্য। তারা ভবিষ্যতেও অসহায় মানুষের কল্যাণে বিভিন্ন সামাজিক ও মানবিক কার্যক্রম অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন।

এসময় সংগঠনের পক্ষ থেকে সমাজের বিত্তবান ও মানবিক ব্যক্তিদের এতিম ও অসহায় শিশুদের সহায়তায় এগিয়ে আসার আহ্বান জানানো হয়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।