ঢাকাবৃহস্পতিবার, ২৩শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, রাত ৯:৫৪
আজকের সর্বশেষ সবখবর

“শীর্ষ ছিনতাইকারী গ্রেফতারে গিয়ে হামলার শিকার পুলিশ, ৩ জন আটক”

সত্যের কন্ঠ
মে ১২, ২০২৬ ৭:৩৬ অপরাহ্ণ
পঠিত: 29 বার
Link Copied!

আলভী মাহমুদ আলিফ প্রতিনিধি :

রাজধানীর ধানমন্ডি এলাকায় হত্যা ও ছিনতাইসহ একাধিক মামলার শীর্ষ আসামিদের গ্রেফতার করতে গিয়ে হামলার শিকার হয়েছে পুলিশ। এ ঘটনায় তিন ছিনতাইকারীকে গ্রেফতার করেছে ধানমন্ডি থানা পুলিশ।

গ্রেফতারকৃতরা হলো- মোঃ পলাশ সরকার ওরফে পলাশ (২৯), সাকিব সরকার ওরফে সাকিব (২০) ও বিপ্লব হোসেন (৩১)।

ধানমন্ডি থানা সূত্রে জানা যায়, সোমবার (১১ মে) সকাল আনুমানিক ৬:৩০ ঘটিকায় ধানমন্ডি ও মোহাম্মদপুর থানা পুলিশের যৌথ টহল দল মোহাম্মদপুর থানাধীন টাউন হল এলাকায় অভিযান পরিচালনা করে। গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ জানতে পারে, ধানমন্ডি থানার একটি মামলার সন্দিগ্ধ আসামিরা সেখানে অবস্থান করছে।

পুলিশের উপস্থিতি টের পেয়ে আসামিরা দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে অতর্কিত হামলা চালায়। এসময় গ্রেফতারকৃত পলাশ সরকার চাইনিজ কুড়াল দিয়ে ধানমন্ডি থানার এসআই মোঃ সাইফুল আলমকে আঘাত করে গুরুতর জখম করে। এছাড়া সাকিব সরকার চাপাতি দিয়ে এসআই সাইফুল আলমকে হত্যার উদ্দেশ্যে কোপ দেওয়ার চেষ্টা করলে আত্মরক্ষার্থে পুলিশ ৪ রাউন্ড গুলি ছোড়ে। এতে সাকিবের বাম পায়ের কনিষ্ঠ আঙুলে গুলি লাগে।

এসময় ধৃত পলাশ এসআই সাফায়েদুর রহমানের ওপরও হামলা চালিয়ে কিল-ঘুষি মারে। পরে যৌথ অভিযানে তিনজনকে গ্রেফতার করা হয়। তবে তাদের কয়েকজন সহযোগী পালিয়ে যেতে সক্ষম হয়।

অভিযানকালে গ্রেফতারকৃতদের হেফাজত হতে একটি চাইনিজ কুড়াল, একটি চাপাতি, দুটি ছুরি, একটি ফোল্ডিং ছুরি, একটি খেলনা পিস্তল, বিভিন্ন মডেলের ৮টি মোবাইল ফোন এবং একটি মোটরসাইকেল উদ্ধার করা হয়।

প্রাথমিক তদন্তে জানা যায়, গ্রেফতারকৃতরা পেশাদার ছিনতাইকারী চক্রের সদস্য। তাদের মধ্যে পলাশ সরকারের বিরুদ্ধে গাজীপুর জেলার টঙ্গী পূর্ব থানায় একটি হত্যা মামলাসহ একাধিক মামলা রয়েছে।

গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।