স্থায়ী কমিটির জরুরি বৈঠক ডেকেছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। শনিবার (৪ এপ্রিল) রাত সাড়ে ৮টায় রাজধানীর গুলশানে দলের চেয়ারম্যানের রাজনৈতিক কার্যালয়ে স্থায়ী কমিটির এই বৈঠক অনুষ্ঠিত হবে।
বিএনপির মিডিয়া সেল থেকে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।
দলটির সূত্রে জানা গেছে, দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি পর্যালোচনা, দলের সাংগঠনিক কার্যক্রম গতিশীল করা এবং আগামী দিনের রাজনৈতিক কর্মসূচি চূড়ান্ত করার লক্ষ্যেই এই বৈঠক ডাকা হয়েছে।
এর আগে, গত ৯ জানুয়ারি বিএনপির স্থায়ী কমিটির বৈঠক হয়েছিল।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
