ঢাকাশুক্রবার, ২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, বিকাল ৩:২০
আজকের সর্বশেষ সবখবর

লালবাগে র‍্যাবের অভিযানে হত্যাচেষ্টা মামলার প্রধান আসামি গ্রেফতার

সত্যের কন্ঠ
এপ্রিল ৫, ২০২৬ ১২:০৩ অপরাহ্ণ
পঠিত: 56 বার
Link Copied!


রাজধানীর লালবাগ এলাকা থেকে গুরুতর জখম ও হত্যাচেষ্টা মামলার এজাহারনামীয় প্রধান আসামি শাওন হাওলাদার (২৬)কে গ্রেফতার করেছে র‍্যাব-১০।

র‍্যাব সূত্রে জানা যায়, রবিবার (৫ এপ্রিল ২০২৬) রাত আনুমানিক ১২টা ৫০ মিনিটে র‍্যাব-১০ এর লালবাগ ক্যাম্পের একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে লালবাগ থানাধীন ক্যাফে জান্নাত রেস্তোরাঁ এলাকায় অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করে।

মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ২৭ মার্চ শরীয়তপুর জেলার ডামুড্যা থানাধীন ধানকাটি এলাকায় একটি সহিংস ঘটনার সময় শাওন হাওলাদারসহ অন্যান্য আসামিরা ভিকটিম মালেক খান ও তার সহযোগীদের হত্যার উদ্দেশ্যে হামলা চালিয়ে গুরুতর জখম করে।

এ ঘটনায় ভিকটিমের ভাই বাদী হয়ে ডামুড্যা থানায় পেনাল কোডের ৩২৩, ৩২৪, ৩২৫, ৩২৬, ৩০৭, ৩৭৮ ও ৫০৬ ধারায় একটি মামলা দায়ের করেন। পরে মামলার তদন্তকারী কর্মকর্তা পলাতক আসামিদের গ্রেফতারে র‍্যাব-১০ এর সহযোগিতা চান।

র‍্যাব জানায়, তথ্যপ্রযুক্তির সহায়তায় আসামির অবস্থান শনাক্ত করে পরিকল্পিত অভিযানের মাধ্যমে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত আসামিকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।