ঢাকাবুধবার, ২২শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, রাত ৮:১৪
আজকের সর্বশেষ সবখবর

র‍্যাব-৯ এর অভিযানে সিলেটের গোলাপগঞ্জ থেকে দেশীয় অস্ত্র ও একটি এয়ারগান উদ্ধার

সত্যের কন্ঠ
জুলাই ৭, ২০২৬ ৭:৫৪ অপরাহ্ণ
পঠিত: 30 বার
Link Copied!

আলভী মাহমুদ আলিফ, প্রতিনিধি :

সিলেটের গোলাপগঞ্জ উপজেলার একটি জঙ্গল থেকে দেশীয় অস্ত্র ও একটি এয়ারগান উদ্ধার করেছে র‍্যাব-৯। সোমবার (৭ জুলাই) দিবাগত রাত আনুমানিক ১২:৩৫টায় উপজেলার ঢাকা দক্ষিণ ইউনিয়নের দক্ষিণ রায়গড় এলাকায় অভিযান পরিচালনা করে এসব অস্ত্র উদ্ধার করা হয়।

র‍্যাব-৯ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে সদর কোম্পানীর একটি আভিযানিক দল জানতে পারে, গোলাপগঞ্জ উপজেলার ৬ নম্বর ঢাকা দক্ষিণ ইউনিয়নের দক্ষিণ রায়গড় এলাকার একটি জঙ্গলে দেশীয় অস্ত্র মজুদ রয়েছে। পরে ঘটনাস্থলে অভিযান চালিয়ে ঝোপের ভেতর থেকে পরিত্যক্ত অবস্থায় একটি এয়ারগান, দুটি রামদা এবং একটি ছোরা উদ্ধার করা হয়। তবে এ ঘটনায় সংশ্লিষ্ট কাউকে আটক করা সম্ভব হয়নি।

র‍্যাব জানায়, উদ্ধারকৃত অস্ত্রগুলোর সঙ্গে জড়িত ব্যক্তিদের শনাক্তে তদন্ত কার্যক্রম চলমান রয়েছে। পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য উদ্ধারকৃত আলামত সাধারণ ডায়েরি (জিডি) মূলে সিলেট জেলার গোলাপগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।

র‍্যাব-৯ আরও জানায়, দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে তাদের গোয়েন্দা তৎপরতা ও সন্ত্রাসবিরোধী অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।