ঢাকাবুধবার, ২২শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, সন্ধ্যা ৬:৩৫
আজকের সর্বশেষ সবখবর

রোববার থেকে সারাদেশে হামের টিকাদান কর্মসূচি শুরু

সত্যের কন্ঠ
এপ্রিল ১, ২০২৬ ৪:৪৭ অপরাহ্ণ
পঠিত: 70 বার
Link Copied!

আগামী রোববার (৫ এপ্রিল) থেকে সারাদেশে হামের টিকা দেওয়ার বিশেষ কর্মসূচি শুরু হচ্ছে। এ কর্মসূচির আওতায় ৬ মাস থেকে ১০ বছর বয়সী শিশুদের টিকা দেওয়া হবে। পাশাপাশি ইপিআই-এর অন্যান্য টিকাদান কার্যক্রমও চলমান থাকবে।

বুধবার (১ এপ্রিল) স্বাস্থ্য মন্ত্রণালয়ে আয়োজিত ব্রিফিংয়ে স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন এ তথ্য জানান।

তিনি বলেন, বর্তমান পরিস্থিতি অত্যন্ত গুরুত্বপূর্ণ। গ্যাভি থেকে ২১.৯ মিলিয়ন হামের ভ্যাকসিন ধার নেওয়া হচ্ছে। ইউনিসেফকে দেওয়া ৬০৪ কোটি টাকার টিকা সরবরাহ পাওয়া গেলে তা গ্যাভিকে ফেরত দেওয়া হবে।

মন্ত্রী আরও জানান, আগামী দুই দিনের মধ্যে আক্রান্ত গ্রামাঞ্চলে সিরিঞ্জ ও ভ্যাকসিন পৌঁছে দেওয়া হবে। টিকাদান কার্যক্রম নির্বিঘ্ন করতে ফিল্ড পর্যায়ের সব কর্মকর্তার ছুটি বাতিল করা হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।