ঢাকাবৃহস্পতিবার, ২৩শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, রাত ৮:২৪
আজকের সর্বশেষ সবখবর

রিমান্ড শেষে আদালতে আনিসুল হক

সত্যের কন্ঠ
অক্টোবর ১৯, ২০২৪ ১:১২ অপরাহ্ণ
পঠিত: 298 বার
Link Copied!

রাজধানীর বাড্ডা থানার একটি হত্যা মামলায় রিমান্ড শেষে সাবেক আইনমন্ত্রী আনিসুল হককে আদালতে হাজির করা হয়েছে।

শনিবার (১৯ অক্টোবর) সকালে তাকে আদালতে আনা হয়।

এর আগে, ১৪ অক্টোবর ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট নুরুল হুদা চৌধুরীর আদালত আনিসুল হকের দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন।

পুলিশ আদালতকে জানায়, গত ৫ আগস্ট বাড্ডা থানা এলাকায় ছাত্র-জনতার মিছিলে পুলিশ গুলি চালায়। এতে স্বেচ্ছাসেবক দল নেতা আলামিন গুরুতর আহত হন এবং পরে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। এই ঘটনায় সাবেক আইনমন্ত্রী আনিসুল হক সরাসরি জড়িত ছিলেন। তার নির্দেশেই হত্যাকাণ্ড ঘটেছে বলে পুলিশ দাবি করে। হত্যার রহস্য উদ্‌ঘাটন এবং বাকি আসামিদের তথ্য সংগ্রহের জন্য তার রিমান্ড প্রয়োজন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।