ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) রাজু ভাস্কর্যের সামনে সমবেত কণ্ঠে জাতীয় সংগীত পরিবেশন করেছেন সাধারণ শিক্ষার্থীরা। সোমবার (১২ মে) সন্ধ্যায় সাধারণ শিক্ষার্থীদের ব্যানারে এই কর্মসূচি পালন করা হয়। এখানে অংশ নেন ছাত্রদল, গণতান্ত্রিক ছাত্র সংসদসহ কয়েকটি ছাত্র সংগঠনের নেতাকর্মীরা।
জাতীয় সংগীত পরিবেশন শেষে শিক্ষার্থীরা বলেন, যারা জাতীয় সংগীতের অবমাননা করবে, তাদের ঠাঁই এই বাংলাদেশে হবে না। জাতীয় পতাকা এবং জাতীয় সংগীতে আঘাত মানে আমাদের ইতিহাস ও অস্তিত্বে আঘাত।
শিক্ষার্থীরা আরও বলেন, যারা এর অবমাননা করেছে, তাদের চিহ্নিত করে শাস্তির আওতায় আনার দাবি জানান শিক্ষার্থীরা। যেই ঐক্যের জন্য জুলাই সংগ্রাম, সেই ঐক্যে ফাটল ধরাতে একটি গোষ্ঠী নানা ভাবে পায়তারা করছে বলেও অভিযোগ করেন শিক্ষার্থীরা।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
