ঢাকাশুক্রবার, ২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, বিকাল ৩:২০
আজকের সর্বশেষ সবখবর

“রাজশাহীতে পৃথক অভিযানে ফেন্সিডিলসহ ২ মাদক ব্যবসায়ী গ্রেফতার, ককটেল ও অস্ত্র উদ্ধার”

সত্যের কন্ঠ
এপ্রিল ৫, ২০২৬ ১২:৪৬ অপরাহ্ণ
পঠিত: 64 বার
Link Copied!

আলভী মাহমুদ আলিফ প্রতিনিধি :

রাজশাহী জেলার চারঘাট থানাধীন এলাকায় পৃথক দুটি অভিযান পরিচালনা করে ৩৪ বোতল ফেন্সিডিলসহ ২ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার এবং পরিত্যক্ত অবস্থায় ১১টি ককটেল ও ২টি দেশীয় অস্ত্র উদ্ধার করেছে র‍্যাব-৫।

র‍্যাব সূত্রে জানা যায়, ০৪ এপ্রিল ২০২৬ তারিখ রাত আনুমানিক ১১:০০ ঘটিকায় গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাব-৫, রাজশাহীর একটি আভিযানিক দল চারঘাট থানাধীন ইউসুফপুর এলাকায় চেকপোস্ট স্থাপন করে। এ সময় একটি মোটরসাইকেল থামিয়ে তল্লাশি করে অভিনব কায়দায় লুকানো অবস্থায় ৩৪ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়।

এ ঘটনায় মাদক পরিবহনে ব্যবহৃত একটি মোটরসাইকেল, ১টি মোবাইল ফোন ও ২টি সিমসহ ২ জন মাদক ব্যবসায়ী— মোঃ রায়হান আলী (২৬) ও মোঃ ইনতাজুল হোসেন (২৬) কে গ্রেফতার করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা দীর্ঘদিন ধরে অবৈধভাবে মাদক সংগ্রহ করে বিভিন্ন এলাকায় বিক্রি করে আসছিল বলে স্বীকার করেছে।

এছাড়াও একই দিন রাত আনুমানিক ১১:৫০ ঘটিকায় চারঘাট থানাধীন মোক্তারপুর এলাকায় রাজশাহী ক্যাডেট কলেজ সংলগ্ন স্থান থেকে পরিত্যক্ত অবস্থায় ১১টি ককটেল ও ২টি দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়।

গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে রাজশাহী জেলার চারঘাট থানায় মামলা রুজু করা হয়েছে এবং উদ্ধারকৃত আলামতসহ তাদের থানায় হস্তান্তর করা হয়েছে। র‍্যাব জানিয়েছে, মাদক ও সন্ত্রাসবিরোধী অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।