আলভী মাহমুদ আলিফ প্রতিনিধি :
রাজধানীর যাত্রাবাড়ী থানা এলাকায় পরিত্যক্ত অবস্থায় একটি দেশীয় তৈরি ওয়ান শ্যুটারগান উদ্ধার করেছে র্যাব-১০।
র্যাব জানায়, রাষ্ট্রীয় নিরাপত্তা, জননিরাপত্তা ও নাশকতা প্রতিরোধে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) পেশাদার ও নির্ভরযোগ্য বাহিনী হিসেবে কাজ করে যাচ্ছে। অবৈধ অস্ত্র, বিস্ফোরক ও মাদক উদ্ধারে নিয়মিতভাবে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান পরিচালনা করছে বাহিনীটি।
এরই ধারাবাহিকতায় র্যাব-১০, সিপিসি-১, যাত্রাবাড়ী ক্যাম্পের একটি চৌকস আভিযানিক দল গত ১৬ মে ২০২৬ তারিখ রাত আনুমানিক ৮টা ১৫ মিনিটে ডিউটিরত অবস্থায় ডিএমপি ঢাকার যাত্রাবাড়ী থানাধীন পারগেন্ডারিয়া এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় পরিত্যক্ত অবস্থায় ০১টি দেশীয় তৈরি পিস্তল সদৃশ ওয়ান শ্যুটারগান উদ্ধার করা হয়।
র্যাব আরও জানায়, উদ্ধারকৃত অস্ত্রটি পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর প্রক্রিয়াধীন রয়েছে।
র্যাব-১০ জানিয়েছে, দেশের বিরুদ্ধে যেকোনো ধরনের ষড়যন্ত্র ও অপরাধমূলক কর্মকাণ্ড প্রতিরোধে তারা সর্বদা প্রস্তুত রয়েছে এবং ভবিষ্যতেও জননিরাপত্তা নিশ্চিত করতে পেশাদারিত্বের সঙ্গে অভিযান অব্যাহত থাকবে।
