আলভী মাহমুদ আলিফ প্রতিনিধি :
রাজধানীর যাত্রাবাড়ী থানা এলাকার বিভিন্ন অপরাধপ্রবণ এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে বিভিন্ন অপরাধে জড়িত ১০ জনকে গ্রেফতার করেছে পুলিশ।
গ্রেফতারকৃতরা হলো— মোঃ রিপন মিয়া ওরফে রবিন (৫০), মোঃ সাব্বির (৩১), মোঃ আবু জার গাফ্ফারী (৫১), হেলাল ওরফে সাগর (২৭), মোঃ রবিউল আওয়াল তুষার (৩২), মোঃ আলাউদ্দিন (৪১), মোঃ আব্দুল্লাহ নজরুল (৫৫), মোসাঃ শিউলি আক্তার (৪৫), মোঃ শামীম (৪৮) এবং একজন কিশোর।
যাত্রাবাড়ী থানা সূত্রে জানা যায়, গতকাল শুক্রবার (০৫ জুন ২০২৬ খ্রি.) যাত্রাবাড়ী থানা পুলিশের একটি আভিযানিক দল থানার অন্তর্গত বিভিন্ন এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ ও অপরাধ দমনে বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযানে বিভিন্ন অপরাধের সঙ্গে জড়িত থাকার সুনির্দিষ্ট অভিযোগে এই ১০ জনকে গ্রেফতার করা হয়।
যাত্রাবাড়ী থানা পুলিশ জানিয়েছে, গ্রেফতারকৃত আসামিদের যথাযথ আইনি প্রক্রিয়ার মাধ্যমে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।
