ঢাকাশুক্রবার, ২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, বিকাল ৩:২০
আজকের সর্বশেষ সবখবর

যশোরের শার্শা সীমান্তে ইজিবাইক ও মাদকসহ ১ জন গ্রেফতার

সত্যের কন্ঠ
এপ্রিল ৫, ২০২৬ ৭:১২ অপরাহ্ণ
পঠিত: 28 বার
Link Copied!

মনির হোসেন, বেনাপোল প্রতিনিধি:- র্সীমান্তে মাদক ও চোরাচালান বিরোধী জিরো টলারেন্স নীতির অংশ হিসেবে খুলনা ব্যাটালিয়ন (২১ বিজিবি) অদ্য ০৫ এপ্রিল ২০২৬ তারিখ গোগা বিওপি’র একটি আভিযানিক দল অভিযান চালিয়ে বিপুল পরিমাণ মাদক সিরাপ এবং একটি ইজিবাইক সহ একজনকে গ্রেফতার করেছে।

আসামীর নাম মো. কালাম হোসেন (৪৫)। সে যশোর জেলার বেনাপোল পোর্ট থানার পুটখালী গ্রামের মৃত মো. বাবু সরকারের ছেলে।

বিজিবি সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে যশোরের শার্শা উপজেলায় গোগা বিওপি’র দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় এই বিশেষ অভিযান পরিচালিত হয়। অভিযানে আসামীর কাছ থেকে উদ্ধার করা হয়েছে:- ​১০ বোতল উইনিক্স (Winnix) সিরাপ,​১১ বোতল এসকুফ (ESKUF) সিরাপ এবং ​০১টি ইজিবাইক (যা মাদক বহনে ব্যবহৃত হচ্ছিল)। ​বিজিবি’র হিসাব অনুযায়ী, আটককৃত মাদক ও ইজিবাইকসহ জব্দকৃত মালামালের আনুমানিক সিজার মূল্য ২,০৮,৪০০/- (দুই লক্ষ আট হাজার চারশত) টাকা।

​এ বিষয়ে খুলনা ব্যাটালিয়ন (২১ বিজিবি) এর অধিনায়ক লেঃ কর্নেল মো. নাফিজ ইমতিয়াজ আহসান জানান, সীমান্ত দিয়ে মাদক ও সকল প্রকার অবৈধ চোরাচালান রোধে বিজিবি’র গোয়েন্দা নজরদারী ও টহল তৎপরতা পূর্বের তুলনায় অনেক বাড়ানো হয়েছে।

এরই ধারাবাহিকতায় আজকের এই সফল অভিযান সম্পন্ন হয়েছে। তিনি আরও দৃঢ়ভাবে ব্যক্ত করেন যে, দেশের সীমান্ত সুরক্ষায় এবং যুবসমাজকে মাদকের হাত থেকে রক্ষা করতে বিজিবি’র এ ধরণের কঠোর অভিযান আগামীতেও অব্যাহত থাকবে।

​আসামী কালাম হোসেনের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।