রাজধানীর মোহাম্মদপুরে আলোচিত ছিনতাইয়ের ঘটনায় দুইজনকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃতরা হলেন মো. জুয়েল ওরফে আরিফ (৪৫) ও আনোয়ার হোসেন (২৮)।
পুলিশ জানায়, গত ৩১ মে ভোরে নুরজাহান রোড এলাকায় দুই নারীকে চাপাতির মুখে জিম্মি করে স্বর্ণালঙ্কার, মোবাইল ফোন, নগদ ৫৫ হাজার টাকা ও অন্যান্য মালামাল ছিনিয়ে নেয় একটি চক্র। ঘটনার পর মামলা হলে সিসিটিভি ফুটেজ ও তথ্যপ্রযুক্তির সহায়তায় মঙ্গলবার নারায়ণগঞ্জের বন্দর এলাকা থেকে দুইজনকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতদের দেখানো মতে অভিযান চালিয়ে ছিনতাই হওয়া দুটি ব্যাগ, কিছু কাপড়, একটি চাপাতি ও একটি ট্রাক জব্দ করা হয়েছে। পুলিশ জানিয়েছে, চক্রটি ঢাকা শহরের বিভিন্ন এলাকায় সংঘবদ্ধভাবে ছিনতাই করে আসছিল। জুয়েলের বিরুদ্ধে বিভিন্ন থানায় পাঁচটি মামলা রয়েছে।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
