ঢাকাবৃহস্পতিবার, ২৩শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, রাত ১০:৫৬
আজকের সর্বশেষ সবখবর

মিরপুরে তরুণ উদ্যোক্তা গঠনে ইয়ুথ কাউন্সিলের মতবিনিময় সভা

সত্যের কন্ঠ
মে ১১, ২০২৬ ১:১২ পূর্বাহ্ণ
পঠিত: 38 বার
Link Copied!

স্টাফ রিপোর্টার:
তরুণদের হতাশ নয়, বরং উদ্যোক্তা হিসেবে গড়ে তুলতে হবে বলে মন্তব্য করেছেন ইয়ুথ কাউন্সিল অব বাংলাদেশ ঢাকা বিভাগের প্রধান সমন্বয়ক ও মানব কল্যাণ পরিষদের চেয়ারম্যান এম এ মান্নান ভূঁইয়া। তিনি বলেন, “তরুণদের কর্মসংস্থান সৃষ্টি করা এখন সময়ের দাবি। তাদের দক্ষতা ও সম্ভাবনাকে কাজে লাগিয়ে আত্মনির্ভরশীল করে তুলতে হবে।”

রোববার (১০ মে) বিকেলে রাজধানীর মিরপুর পূর্ব শেওড়াপাড়ায় অবস্থিত সানফিয়া’স মেকওভার এন্ড বিউটি সেলুন মিলনায়তনে অনুষ্ঠিত এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন মেকআপ আর্টিস্ট শারমিন।
প্রাণবন্ত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রদীপ্ত বাংলাদেশ সংগঠনের সভাপতি মোঃ দেলোয়ার হোসেন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন নারী উদ্যোক্তা ও মেকআপ আর্টিস্ট খাদিজা খাঁন।

বক্তারা বলেন, তরুণ সমাজকে হতাশা থেকে বের করে এনে উদ্যোক্তা হিসেবে প্রতিষ্ঠিত করতে পারলে দেশ ও সমাজ উভয়ই উপকৃত হবে। এ সময় নারী উদ্যোক্তা ও স্বেচ্ছাসেবকরা নিজেদের জীবনের নানা অভিজ্ঞতা তুলে ধরে যুব সমাজের উন্নয়ন ও কল্যাণে একসঙ্গে কাজ করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।
আনন্দঘন পরিবেশে অনুষ্ঠিত এ মতবিনিময় সভায় আরও উপস্থিত ছিলেন নারী উদ্যোক্তা সোনিয়া আক্তার ববি, অগ্রগামী নারী ফারজানা মিতু, মহাসিনা, জিয়াসমিন, দোলা, শিমু, আয়েশা মনি, রিক্তা, ডলি আক্তার দোলা, মোঃ মিলন, এফজি শামীমসহ অন্যান্য অতিথিবৃন্দ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।