ঢাকাশুক্রবার, ২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, রাত ১২:২২
আজকের সর্বশেষ সবখবর

মারা গেলেন পেরুর সাবেক প্রেসিডেন্ট ফুজিমোরি

সত্যের কন্ঠ
সেপ্টেম্বর ১২, ২০২৪ ১১:৪৯ পূর্বাহ্ণ
পঠিত: 82 বার
Link Copied!

দক্ষিণ আমেরিকার দেশ পেরুর সাবেক প্রেসেডেন্ট আলবার্তো ফুজিমোরি মারা গেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৬ বছর। মানবাধিকার লঙ্ঘন এবং দুর্নীতির দায়ে দোষী সাব্যস্ত ছিলেন ফুজিমোরি।

 

বৃহস্পতিবার (১২ সেপ্টেম্বর) ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়।

 

এতে বলা হয়েছে, আলবার্তো ফুজিমোরি ৮৬ বছর বয়সে মারা গেছেন বলে তার মেয়ে কেইকো ফুজিমোরি নিশ্চিত করেছেন। সোশ্যাল মিডিয়ায় দেওয়া এক পোস্টে তিনি বলেন, ‘ক্যানসারের সঙ্গে দীর্ঘ লড়াইয়ের পরে’ সাবেক এই প্রেসিডেন্ট মারা গেছেন।

 

তিনি লিখেন, ‘তার আত্মার শান্তির জন্য যারা তাকে ভালোবাসেন তারা প্রার্থনা করতে পারেন। সবকিছুর জন্য ধন্যবাদ বাবা।’

 

আলবার্তো ফুজিমোরি ১৯৯০ থেকে ২০০০ সালের পর্যন্ত পেরুর শাসন ক্ষমতায় ছিলেন। তবে দুর্নীতির অভিযোগের কারণে একপর্যায়ে তিনি ক্ষমতা ছাড়তে বাধ্য হন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।