ঢাকাবুধবার, ২২শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, সন্ধ্যা ৬:১০
আজকের সর্বশেষ সবখবর

মাথা ন্যাড়া ও গোফ কামিয়েও রক্ষা হলো না সাবেক ভূমিমন্ত্রীর

সত্যের কন্ঠ
অক্টোবর ৭, ২০২৪ ৩:৪৯ অপরাহ্ণ
পঠিত: 200 বার
Link Copied!

মাথা ন্যাড়া ও গোফ কামিয়েও শেষ রক্ষা হলো না। অবৈধভাবে ভারতে পালানোর সময় আটক হয়েছেন সদ্য সাবেক ভূমিমন্ত্রী ও খুলনা-৫ আসনের সাবেক এমপি নারায়ণ চন্দ্র চন্দ।

 

রোববার রাতে বিজিবির পক্ষ থেকে পাঠানো এক বার্তায় এ তথ্য নিশ্চিত করা হয়। বিজিবি জানায়, অবৈধভাবে ভারতে পালানোর সময় ঝিনাইদহের মহেশপুর সীমান্ত থেকে সাবেক ভূমিমন্ত্রীকে আটক করা হয়েছে।

দশম জাতীয় সংসদে প্রথমে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর দায়িত্ব পান নারায়ণ চন্দ্র চন্দ। ২০১৮ সালে একই মন্ত্রণালয়ের পূর্ণ মন্ত্রী হন তিনি। গত জানুয়ারিতে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের পর ভূমিমন্ত্রীর দায়িত্ব পান তিনি।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।