ঢাকাশুক্রবার, ২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, রাত ১:২৬
আজকের সর্বশেষ সবখবর

‘ব্যাপক’ রুশ হামলার একদিন পর ইউক্রেনে বিমান হামলার সতর্কতা

সত্যের কন্ঠ
আগস্ট ২৭, ২০২৪ ২:৫৭ অপরাহ্ণ
পঠিত: 289 বার
Link Copied!

রাশিয়ার বোমারু বিমান উড্ডয়ন নিশ্চিত হওয়ায় ইউক্রেন কর্তৃপক্ষ মঙ্গলবার সারা দেশে নতুন করে বিমান হামলার সতর্কতা জারি করেছে। ইউক্রেনের পাওয়ার গ্রিডে মস্কোর ‘ব্যাপক’ হামলা চালানোর একদিন পর এই সতর্কতা জারি করা হলো।

রাশিয়া সোমবার ইউক্রেনে কয়েকশ’ ড্রোন ও ক্ষেপণাস্ত্রের হামলা চালিয়েছে। এতে অন্তত চারজন নিহত হয়েছে এবং দেশটির ইতোমধ্যে দুর্বল হয়ে পড়া বিদ্যুৎ গ্রিডে আঘাত হেনেছে। কর্মকর্তারা এ কথা বলেছেন।

রাশিয়ান কুরস্ক অঞ্চলে কিয়েভ তার নতুন অগ্রগতি দাবি করার পর রাশিয়ান এই হামলায় ব্যাপক এলাকা বিদ্যূতবিহীন অবস্থায় রয়েছে।
ইউক্রেনের বিমান বাহিনী মঙ্গলবার ভোরে পশ্চিম রাশিয়ার ‘এঙ্গেলস এয়ারফিল্ড থেকে বেশ কয়েকটি টিইউ-৯৫ এমএস যুদ্ধবিমান উড্ডয়ন’ নিশ্চিত করে সারা দেশে বিমান হামলার সতর্কতা জারি করেছে।

স্থানীয় কর্মকর্তারা জানিয়েছেন, মধ্য ইউক্রেনের শহর ক্রাইভি রিগ-এ গতরাতের হামলায় আরও দুইজন নিহত হয়েছে। হামলায় বাড়িঘর এবং ব্যবসা প্রতিষ্ঠানের ক্ষতি হয়েছে।

প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি সোমবার বলেছেন, কমপক্ষে ১২৭টি ক্ষেপণাস্ত্র এবং ১০৯টি ড্রোন দিয়ে মস্কোর চালানো এই হামলা ‘রাশিয়ার বৃহত্তম হামলাগুলোর মধ্যে একটি’।

ইউক্রেনীয় বিমান বাহিনীর কমান্ডার মাইকোলা ওলেশচুকের বলেছেন, এর মধ্যে ১০২টি ক্ষেপণাস্ত্র এবং ৯৯টি ড্রোন গুলি করে ভূপাতিত করা হয়েছে। তিনি এটিকে রাশিয়ার ‘সবচেয়ে বড়’ আক্রমণ হিসাবে বর্ণনা করেছেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।