ঢাকাশুক্রবার, ২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, বিকাল ৩:২৮
আজকের সর্বশেষ সবখবর

বিমানের সিটের নিচে মিললো বিপুল স্বর্ণ!

সত্যের কন্ঠ
ডিসেম্বর ৮, ২০২৩ ২:৩৬ অপরাহ্ণ
পঠিত: 149 বার
Link Copied!

সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে দুবাই থেকে আসা বাংলাদেশ বিমানের একটি ফ্লাইট থেকে আনুমানিক ৩৫ কেজি স্বর্ণ উদ্ধার করা হয় বলে বিমানবন্দর সূত্র জানায়।

শুক্রবার (৮ ডিসেম্বর) সকাল ৯টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে যৌথ অভিযান চালিয়ে বিশাল এই স্বর্ণের চালান জব্দ করা হয়। এ ঘটনায় প্রাথমিকভাবে চারজনকে আটক করা হয়েছে।

বিমানবন্দর সূত্র জানায়, সকালে দুবাই থেকে বাংলাদেশ বিমানের একটি ফ্লাইট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে এসে অবতরণ করলে বিমানে তল্লাশি চালানো হয়। বিমানের ৩২ জে এবং ২১ এ বি সি সিটের নিচ ও ওয়াশরুম থেকে ১০টি স্বর্ণের বার উদ্ধার করা হয়। স্বর্ণের বারগুলোর ওজন প্রায় ৩৫ কেজি হবে।

বিমানবন্দর কাস্টমসের সহকারী পরিচালক সাজেদুল করিম জানান, এ ঘটনায় ৪ যাত্রীকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। ফ্লাইটটি ঢাকার উদ্দেশে ছেড়ে গেছে। ঢাকা আন্তর্জাতিক বিমানবন্দরেও ফ্লাইটটিতে বিশেষ তল্লাশি চালানো হবে বলে জানিয়েছেন তিনি।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।