ঢাকাবুধবার, ২২শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, রাত ৯:৩২
আজকের সর্বশেষ সবখবর

বিএনপি-জামাত বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত : আইনমন্ত্রী

সত্যের কন্ঠ
ডিসেম্বর ২২, ২০২৩ ১০:০৪ অপরাহ্ণ
পঠিত: 293 বার
Link Copied!

কসবা-আখাউড়া (ব্রাহ্মণবাড়িয়া-৪) আসনে আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন, বিএনপি-জামাত বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। উনাদের এক নেতা আছে, নেতা না ফেতা আমি জানি না। উনি লন্ডনে বসে হুকুম দেয় আপনাদেরকে ধংস করে দেওয়ার জন্য। এইসব হুকুমে আপনারা ভয় পাইয়েন না।

শুক্রবার বিকালে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলার মনিয়ন্দ ইউনিয়নের কর্মমঠ খেলার মাঠে নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।

তিনি আরও বলেন, আজ আমাদেরকে সারা বিশ্বের মানুষের কাছে প্রমাণ করতে হবে জনগণ নির্বাচন চায়। তাই সন্তান হিসেবে আপনাদের কাছে আমার দাবি ৭ জানুয়ারি নির্বাচনে আপনারা পরিবার পরিজন নিয়ে ভোট কেন্দ্রে গিয়ে নৌকা মার্কায় আমাকে ভোট দিবেন। আমি সারা বিশ্বে দেখাবো যে আমার মানুষ আমাকে কত ভালোবাসে। এসময় তিনি সবাইকে দুহাত তুলে সমর্থন দেখাতে বললে উপস্থিত লোকজন হাত তুলে প্রতিশ্রুতে দেন।

আনিসুল হক হুশিয়ারি দিয়ে বলেন যারা নির্বাচন বানচাল করার চেষ্টা করছেন, তারা সাবধান হয়ে যান।

আবেগ আপ্লূত কন্ঠে মন্ত্রী বলেন, আমি সত্যিকারের এতিম। আপনাদেরকে দেখলে আমার কষ্ট ভুলে যাই। আজকে এইটুকু দাবি করে গেলাম ভোট কেন্দ্রে গিয়ে আমাকে নৌকা মার্কায় ভোট দিবেন।

মনিয়ন্দ ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মোঃ কামাল ভূইয়ার সভাপতিত্বে সভায় স্বাগত বক্তব্য রাখেন মনিয়ন্দ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাহবুবুল আলম চৌধুরী দীপক। বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তাকজিল খলিফা কাজল, ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক খালেকুজ্জামান আলমগীর ভূইয়া, উপজেলা যুবলীগের যুগ্ম আহবায়ক আব্দুল মমিন বাবুল, উপজেলা ছাত্রলীগের সভাপতি শাহাব উদ্দিন বেগ শাপলু, সাধারণ সম্পাদক সাখাওয়াত হোসেন নয়ন প্রমুখ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।