ঢাকাবুধবার, ২২শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, সন্ধ্যা ৭:১৩
আজকের সর্বশেষ সবখবর

বন্যার্ত মানুষের পাশে দাঁড়ানোর প্রতিশ্রুতি বিসিবির

সত্যের কন্ঠ
আগস্ট ২৪, ২০২৪ ১০:৫৬ পূর্বাহ্ণ
পঠিত: 252 বার
Link Copied!

ভয়াবহ বন্যার কবলে পড়েছে দেশ। ফেনী, কুমিল্লা, নোয়াখালী এবং চট্টগ্রামসহ দেশের অন্তত ১৩টি জেলা বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছে। ১৫ জনের প্রাণহানির খবর পাওয়া গেছে। পানিবন্দি ৯ লাখ ৪৬ হাজার ৭৬৯ পরিবার। ক্ষতিগ্রস্ত হয়েছে প্রায় ৪৮ লাখ ৬৯ হাজার ২৯৯ জন।

বন্যাকবলিত এসব অঞ্চলের ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

নাজমুল হাসান পাপন সরে দাঁড়ানোর পর গত বুধবার (২১ আগস্ট) বিসিবি সভাপতির দায়িত্ব গ্রহণ করেছেন ফারুক আহমেদ। দায়িত্ব নেয়ার দুইদিনের মাথায় গত শুক্রবার (২৩ আগস্ট) এক বিবৃতিতে বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানোর ঘোষণা দেন বিসিবি প্রধান।

জাতির এই ক্রান্তিলগ্ন কাটিয়ে ওঠার আগপর্যন্ত তাদের সহায়তা, ত্রাণ ও প্রয়োজনীয় সরঞ্জাম দেওয়ার ঘোষণাও দিয়েছে দেশের ক্রিকেটের সর্বোচ্চ সংস্থাটি। এ লক্ষ্যে সরকারের সঙ্গে সমন্বয় করা হবে বলেও উল্লেখ করা হয় বিবৃতিতে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।