ঢাকাবুধবার, ২২শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, সন্ধ্যা ৭:০৭
আজকের সর্বশেষ সবখবর

বনানীতে মোবাইল ছিনতাইয়ের চেষ্টাকালে হাতেনাতে আটক ১

সত্যের কন্ঠ
জুলাই ৮, ২০২৬ ১১:১৬ অপরাহ্ণ
পঠিত: 17 বার
Link Copied!

 

রাজধানীর বনানী এলাকায় মোবাইল ফোন ছিনতাইয়ের চেষ্টাকালে এক পেশাদার ছিনতাইকারীকে হাতেনাতে আটক করেছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ট্রাফিক গুলশান জোন।

আটক ব্যক্তির নাম ইমন (২৬)।

ট্রাফিক গুলশান জোন সূত্রে জানা যায়, বুধবার (৮ জুলাই) সকাল আনুমানিক ১০টায় বনানী থানাধীন কাকলি ক্রসিংয়ে নিয়মিত দায়িত্ব পালনকালে এক নারীর চিৎকার শুনে কর্তব্যরত সার্জেন্ট শাহীন মিয়া ও তার সঙ্গে থাকা ট্রাফিক সদস্যরা ঘটনাস্থলে ছুটে যান। পরে স্থানীয় জনসাধারণের সহযোগিতায় মোবাইল ফোন ছিনতাইয়ের চেষ্টার অভিযোগে ইমনকে হাতেনাতে আটক করা হয়।

আটক ব্যক্তিকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য বনানী থানায় হস্তান্তর করা হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।