অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস সঙ্গে বিএনপির ছয় সদস্যের প্রতিনিধিদল সংলাপে বসেছে। আজ শনিবার (৫ অক্টোবর) দুপুর ২টা ৩০ মিনিটে বিএনপির প্রতিনিধিদলের সঙ্গে বৈঠকের মধ্য দিয়ে এ সংলাপ শুরু হয়। রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এ বৈঠক হচ্ছে। বিএনপি প্রতিনিধিদলের নেতৃত্ব দিচ্ছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
প্রতিনিধি দল রয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, মির্জা আব্বাস, ড. আব্দুল মঈন খান, নজরুল ইসলাম খান ও সালাহউদ্দিন আহমেদ।
বিএনপি সূত্রে জানা গেছে, দেশের চলমান আইনশৃঙ্খলা পরিস্থিতি, গার্মেন্টস শিল্পে অস্থিরতা ইস্যুতে সরকার পদক্ষেপসহ আগামী নির্বাচন নিয়ে অন্তর্বর্তী সরকারের মনোভাব নিয়ে আলোচনা হতে পারে।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
