ঢাকাবুধবার, ২২শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, রাত ৮:১৪
আজকের সর্বশেষ সবখবর

প্রতারণা মামলায় ৫ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি রাজধানী থেকে গ্রেফতার

সত্যের কন্ঠ
জুলাই ৬, ২০২৬ ১০:৫৬ অপরাহ্ণ
পঠিত: 24 বার
Link Copied!

আলভী মাহমুদ আলিফ, প্রতিনিধি :

প্রতারণা মামলায় পাঁচ বছরের সশ্রম কারাদণ্ডপ্রাপ্ত ও দীর্ঘদিন পলাতক আসামি মো. হোচেন খানকে রাজধানীর সূত্রাপুর এলাকা থেকে গ্রেফতার করেছে র‍্যাব-১০।

র‍্যাব-১০ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে এবং আধুনিক তথ্যপ্রযুক্তির সহায়তায় সোমবার (৬ জুলাই) বিকেল আনুমানিক ৫টা ৪০ মিনিটে সূত্রাপুর থানাধীন ফরাজগঞ্জ বিবিকা রওজা মাজার এলাকায় অভিযান পরিচালনা করা হয়। এ সময় প্রতারণার মামলায় পাঁচ বছরের সশ্রম কারাদণ্ড এবং ৪ লাখ টাকা জরিমানা, অনাদায়ে আরও ছয় মাসের সশ্রম কারাদণ্ডপ্রাপ্ত পলাতক আসামি মো. হোচেন খানকে গ্রেফতার করা হয়।

র‍্যাব জানায়, ১৮৬০ সালের দণ্ডবিধির ৪২০ ধারার মামলায় আদালত তার বিরুদ্ধে এ সাজা প্রদান করেন। দীর্ঘদিন তিনি আইনশৃঙ্খলা বাহিনীর চোখ ফাঁকি দিয়ে দেশের বিভিন্ন এলাকায় আত্মগোপনে ছিলেন।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত আসামি আত্মগোপনে থাকার বিষয়টি স্বীকার করেছেন। পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য তাকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।