ঢাকাবুধবার, ২২শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, সন্ধ্যা ৭:০৮
আজকের সর্বশেষ সবখবর

পৃথক দুই অভিযানে চারজনকে গ্রেফতার করেছে সিটিটিসি

সত্যের কন্ঠ
জুলাই ৮, ২০২৬ ৪:১৮ অপরাহ্ণ
পঠিত: 23 বার
Link Copied!

 

আলভী মাহমুদ আলিফ, প্রতিনিধি :

রাজধানীর কাওরান বাজার ও কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলায় পৃথক দুইটি বিশেষ অভিযান পরিচালনা করে চারজনকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর পুলিশের কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিট।

গ্রেফতারকৃতরা হলেন মো. শামীম (২০), মো. দুখু মিয়া (২৩), মো. ইব্রাহিম খলিল (২৬) এবং জাকির হোসেন (২৬)।

সিটিটিসি সূত্রে জানা যায়, মঙ্গলবার (৭ জুলাই) রাত আনুমানিক ৮:৪৫টায় সিটি-ইন্টেলিজেন্স অ্যানালাইসিস বিভাগের একটি দল রাজধানীর তেজগাঁও থানাধীন কাওরান বাজার এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে ছিনতাইয়ের চেষ্টাকালে শামীম ও দুখু মিয়াকে হাতেনাতে গ্রেফতার করে। এ সময় তাদের কাছ থেকে তিনটি চাকু উদ্ধার করা হয়।

একই দিন বিকেল আনুমানিক ৫:২০টায় সিটিটিসির সিটি সাইবার ইনভেস্টিগেশন বিভাগের ই-ফ্রড টিম গোপন সংবাদের ভিত্তিতে কিশোরগঞ্জ জেলার কটিয়াদী থানাধীন এলাকায় অভিযান পরিচালনা করে মো. ইব্রাহিম খলিল ও জাকির হোসেনকে গ্রেফতার করে। তারা রমনা মডেল থানার একটি মামলার তদন্তে প্রাপ্ত আসামি বলে জানিয়েছে পুলিশ।

গ্রেফতারকৃতদের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।