আলভী মাহমুদ আলিফ প্রতিনিধি :
রাজধানীর পল্টন এলাকায় দিনব্যাপী বিশেষ অভিযান পরিচালনা করে বিভিন্ন অপরাধে জড়িত ২৪ জনকে গ্রেফতার করেছে পল্টন মডেল থানা পুলিশ।
গ্রেফতারকৃতরা হলো- ফাহিম ইকরাম (২২), মোঃ আরিফ (৩০), মোঃ আনোয়ার হোসেন (৩৮), হেলাল হোসেন ভূইয়া (৪৭), মোঃ দেলোয়ার হোসেন (৪৯), মোঃ ফরিদ (২৬), মোঃ সানাউল্লাহ খান (৪৮), মোঃ আফসার উদ্দিন বেপারী (৪৯), মোঃ চাঁন মিয়া (৪৮), মোঃ খোকন (৪০), শাহিন আলম (৪৫), মোঃ উজ্জল মিয়া (৩৮), মোঃ ফিরোজ পীর ওরফে আকাশ (২৬), মোঃ জাহিদুর রহমান জাহিদ (৪৩), মোঃ বিল্লাল হোসেন (১৯), মোঃ আলম (৪৮), মোঃ রমজান (২২), মোঃ আরিফ (২৪), মোঃ দেলোয়ার হোসেন (৫০), মোঃ সাগর (২৮), মোঃ ফারুক হোসেন (৪০), মোঃ জামাল (৩৬), সাকিব (২০) এবং মোঃ বাবুল বেপারী (৪২)।
থানা সূত্রে জানা যায়, ০৫ এপ্রিল ২০২৬ তারিখ পল্টন মডেল থানা পুলিশের একটি দল থানাধীন বিভিন্ন এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে এসব আসামিদের গ্রেফতার করে।
গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ শেষে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।
