ঢাকাবুধবার, ২২শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, রাত ৮:১৪
আজকের সর্বশেষ সবখবর

পঞ্চগড়ে ৯৭০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

সত্যের কন্ঠ
জুলাই ৭, ২০২৬ ৩:০৬ অপরাহ্ণ
পঠিত: 36 বার
Link Copied!

 

আলভী মাহমুদ আলিফ, প্রতিনিধি :

পঞ্চগড়ের বোদা উপজেলায় অভিযান চালিয়ে ৯৭০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট, নগদ ১৯ হাজার ৮০০ টাকা ও একটি মোবাইল ফোনসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‍্যাব-১৩।

র‍্যাব-১৩ সূত্রে জানা যায়, সোমবার (৬ জুলাই) রাত আনুমানিক ৮টা ২৫ মিনিটে নীলফামারী ক্যাম্পের একটি আভিযানিক দল পঞ্চগড় জেলার বোদা থানাধীন সামেরডাঙ্গা গ্রামে অভিযান পরিচালনা করে। এ সময় আনসার আলী (৪৫) নামে এক মাদক ব্যবসায়ীর বসতবাড়িতে তল্লাশি চালিয়ে ৯৭০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট, মাদক বিক্রির নগদ ১৯ হাজার ৮০০ টাকা এবং একটি মোবাইল ফোন জব্দ করা হয়। পরে তাকে গ্রেফতার করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, গ্রেফতারকৃত আনসার আলী একজন পেশাদার মাদক ব্যবসায়ী। তিনি পঞ্চগড় থেকে মাদক সংগ্রহ করে রংপুর বিভাগসহ দেশের বিভিন্ন এলাকায় সরবরাহ করতেন। উদ্ধারকৃত ট্যাপেন্টাডল ট্যাবলেটের আনুমানিক বাজারমূল্য প্রায় দুই লাখ টাকা।

এ ঘটনায় র‍্যাব বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করেছে। পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য গ্রেফতারকৃত আসামিকে জব্দকৃত আলামতসহ সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।