ঢাকাবৃহস্পতিবার, ২৩শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, রাত ৯:৫৪
আজকের সর্বশেষ সবখবর

দেশের ৭৫ ভাগ মানুষ নির্বাচন চায়: জয়নুল আবদিন ফারুক

সত্যের কন্ঠ
মে ৪, ২০২৫ ৩:০০ অপরাহ্ণ
পঠিত: 108 বার
Link Copied!

বিএনপি জোর করে ক্ষমতায় আসতে চায় না। সারাদেশে ৭৫ ভাগ মানুষ নির্বাচন চায় বলে মন্তব্য করেছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক।

রোববার (৪ মে) জাতীয় প্রেসক্লাবের সামনে প্রতিকী অবস্থান কর্মসূচিতে এ কথা বলেন তিনি।

তিনি বলেন, বিএনপি জনগণের দল বলেই বারবার নির্বাচনের কথা বলে। কেতাবি সংস্কার দিয়ে নির্বাচন হবে না। নির্বাচনমুখী সংস্কার প্রয়োজন। যে নির্বাচন রাতে হয় এবং জনগণের ভোটের অধিকার হরণ হয়, সে নির্বাচন বিএনপি চায় না। আমরা শেখ হাসিনার মতো ফ্যাসিস্ট হতে চাই না।

তিনি আরও বলেন, বিএনপি নির্বাচনমুখী দল। জিয়াউর রহমান দেশের নির্বাচন পদ্ধতিকে সহজতর করেছিল। ভোটের কথা বললে একটি কুচক্রী মহলের গাত্রদাহ হয়। এ সময় দ্রুত নির্বাচনের রোডম্যাপ দিতে অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি আহ্বানও জানান তিনি।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।