ঢাকাবুধবার, ২২শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, সন্ধ্যা ৬:০৪
আজকের সর্বশেষ সবখবর

দারুস সালামে ১২ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেফতার

সত্যের কন্ঠ
জুলাই ৭, ২০২৬ ১১:২৭ অপরাহ্ণ
পঠিত: 27 বার
Link Copied!

 

আলভী মাহমুদ আলিফ, প্রতিনিধি :

রাজধানীর দারুস সালাম এলাকা থেকে ১২ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)-মতিঝিল বিভাগ। গ্রেফতারকৃতরা হলেন মো. আরিফ মিয়া (২০) ও মো. আমির হামজা (১৯)।

ডিবি সূত্রে জানা যায়, মঙ্গলবার (৭ জুলাই) সন্ধ্যা আনুমানিক ৭:৪০টায় গোপন সংবাদের ভিত্তিতে ডিবি-মতিঝিল বিভাগের একটি টিম দারুস সালাম থানাধীন গাবতলী-সাভার টু টেকনিক্যাল মহাসড়ক এলাকায় অভিযান পরিচালনা করে তাদের গ্রেফতার করে।

অভিযানকালে গ্রেফতারকৃতদের হেফাজত থেকে ১২ কেজি গাঁজা ও দুটি বাটন মোবাইল ফোন উদ্ধার করা হয়। উদ্ধারকৃত গাঁজার আনুমানিক বাজারমূল্য ৪ লাখ ৮০ হাজার টাকা।

প্রাথমিক জিজ্ঞাসাবাদ ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জানা যায়, গ্রেফতারকৃত আরিফ ও আমির দীর্ঘদিন ধরে রাজধানীর বিভিন্ন এলাকায় মাদক সংগ্রহ, পরিবহন ও বিক্রির সঙ্গে জড়িত। তারা পরস্পরের যোগসাজশে মাদক ব্যবসা পরিচালনা করে আসছিল।

গ্রেফতারকৃতদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।